ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০৪:৪৪ দুপুর

পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান হামলা

পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগর এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলের মার্কিন ঘাঁটিতে ইরানের যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি ইরান নিউজ নেটওয়ার্ককে এ কথা জানিয়েছেন।

এক বিবৃতিতে সেনাবাহিনী আরো জানিয়েছে, তারা কয়েকটি পর্যায়ের অভিযান চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা ও ইসরাইলের তেলআবিবে আজ (রোববার) সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও বলেছেন, এই শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে।এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের হামলায় দেশটিতে আরো আটজন আহত হয়েছেন। হামলা শুরুর পর থেকে কাতারে আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান হামলা

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ পেছানো 

ইরানে একদিনে ১২শ’ বোমা ফেলেছে ইসরায়েল

মুক্তাগাছায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

সাশ্রয়ী মূল্যের পণ্য নিয়ে গন্তব্যে একটি ট্রাক

খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভে নিহত ৬