ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০৪:০৯ দুপুর

খামেনির মৃত্যুতে ইরাকে তিন দিনের শোক

খামেনির মৃত্যুতে ইরাকে তিন দিনের শোক, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরাক। রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

ইরাক সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি ইরাকের সংবাদ সংস্থাকে দেওয়া এক বক্তব্যে বলেন,  ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা সম্মানিত ইরানি জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি। শহিদ আলেম ও মুজাহিদ, সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলি আল-হুসাইনি আল-খামেনিকে আমরা নবী পরিবারের অগ্রগণ্য সদস্যদের একজন হিসেবে বিবেচনা করি।’ তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড ‘একটি প্রকাশ্য আগ্রাসন ও নিন্দনীয় কাজের ফল, যা সব মানবিক ও নৈতিক মানদণ্ড লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন।’

আরও পড়ুন

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।  খামেনির মৃত্যুতে সাত দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যুতে ইরাকে তিন দিনের শোক

ইফতারের বিরতিতে দুয়োর শিকার মুসলিম ফুটবলাররা, নিন্দা গার্দিওলার 

দফায় দফায় বিস্ফোরণে কাঁপলো তেল আবিব

আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

১২শ’ নারী শিক্ষার্থী নিয়ে ইফতারের আয়োজন ডাকসু’র

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা, ৭ আসামি ৮ দিনের রিমান্ডে