সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি -ড. বদিউল আলম মজুমদার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : সুশাসনের জন্য নাগরিক’র (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের প্রকৃত রক্ষাকবচ।
কেবল রাজনৈতিক পরিবর্তন নয় বরং জনগণের ক্ষমতায়নই টেকসই গণতন্ত্র নিশ্চিত করতে পারে। তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামো টিকিয়ে রাখতে তৃণমূল পর্যায়ে নাগরিক সচেতনতার বিকল্প নেই।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়ার একটি হোটেলে সুজন বগুড়া জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সুজন বগুড়া জেলা সভাপতি প্রফেসর ড. এসএম আসফাক হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নারী উদ্যোক্তা তানজিমা মজুমদার, সুজন’র রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমান, এড. আনোয়ার হোসেন, সাইরুল ইসলাম।
আরও পড়ুনআরও বক্তব্য রাখেন ও অংশ নেন-জেলা সুজন’র সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, সহসভাপতি রঞ্জনা খাতুন, প্রকৌশলী আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা সানু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সাইন, শাকিল আহম্মেদ চৌধুরী রনি, মোকলেসুর রহমানসহ সুজন’র জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মন্তব্য করুন




_medium_1772296659.jpg)


