ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৯ দুপুর

বাহরাইন-কুয়েত-আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণ

বাহরাইন-কুয়েত-আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

প্রথমে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়। এদিকে কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি বিভাগের সাংবাদিকরা। প্রতিবেদনে বলা হয়, সেখানে সাইরেনও চালু করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স।  সূত্র : আল-জাজিরা

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী