এবার ইরানে সামরিক অভিযান নিয়ে যা বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে চলমান ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা আট মিনিটের এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘ভয়াবহ সামরিক অভিযান’ শুরু করেছে। ভিডিওতে তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন বারবার তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছিল। তিনি বলেন, ‘আমরা বারবার একটি চুক্তির চেষ্টা করেছি। আমরা আপ্রাণ চেষ্টা করেছি।’ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা তাদের সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যাচ্ছি এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এটি পুরোপুরি... নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’
এর আগে তেহরানসহ ইরানের পাঁচটি বড় শহরে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা দেশটিতে লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান শুরু করেছে। ট্রাম্প নিশ্চিত এই হামলায় যুক্তরাষ্ট্রও অংশগ্রহণ করছে। সূত্র : বিবিসি
আরও পড়ুনমন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








