ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০৮ দুপুর

ইসরায়েলে জরুরি অবস্থা জারি

ইসরায়েলে জরুরি অবস্থা জারি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রও। হামলা শুরুর পরপরই ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী জরুরি অবস্থানর কথা জানিয়ে নাগরিকদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে-এমন সম্ভাবনা থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে। পৃথক বিবৃতিতে ইসরায়েল আরও জানিয়েছে, দেশের সমস্ত এলাকা জরুরি কিছু কার্যক্রম ছাড়া সব কিছু বন্ধ থাকবে। এর মধ্যে স্কুল, যে কোনো সমাবেশ এবং প্রয়োজনীয় ক্ষেত্র ছাড়া সব কর্মক্ষেত্র বন্ধ থাকবে।

আরও পড়ুন

এদিকে আল জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন, তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ধোঁয়া উড়তে দেখা গেছে। এছাড়া ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পশ্চিম তেহরানে থাকা সংবাদদাতা দুটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলেও জানায় সংবাদমাধ্যমটি। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে জরুরি অবস্থা জারি

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে মুখোমুখি যারা

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে 

রাজধানী থেকে কাটা হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়

ইরান ছাড়াও মধ্যপ্রাচ্যের আরেক দেশে হামলা ইসরায়েলের 

জুলাই গণঅভ্যুত্থান যে যতটুকু অপরাধ করেছে, তাকে তার শাস্তি পেতে হবে : আইনমন্ত্রী