ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৫ রাত

পাকিস্তানকে ‘আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব’ দেবে কাবুল : আফগান সেনাপ্রধান

ছবি: সংগৃহীত, পাকিস্তানকে ‘আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব’ দেবে কাবুল : আফগান সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান আবারও আফগানিস্তানে হামলা চালালে ‘আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।

আফগান সরকারের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। এছাড়া পাকতিকা প্রদেশে একটি বাড়িতে হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্মকর্তারা।

পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, মধ্য আফগানিস্তানের লাঘমান প্রদেশে আফগান তালেবান নেতৃত্বের একটি আস্তানায়ও হামলা চালানো হয়েছে।

এদিকে হামলার সময় আতঙ্কে মানুষ পরিবার নিয়ে দিগ্‌বিদিক ছুটতে থাকে বলে জানিয়েছেন পাকিস্তান থেকে ফিরে আসা আফগান নাগরিকরা। তাদের দাবি, হামলার সময় অনেকেই মালামাল ফেলে পালিয়েছেন এবং কয়েকজন শিশু নিখোঁজ রয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

আরও পড়ুন

সাম্প্রতিক এসব হামলার ঘটনায় আফগানিস্তান–পাকিস্তান সীমান্ত পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী