ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৩ রাত

বগুড়ার কাহালুতে যাত্রীবাহী কোচের ধাক্কায় এক জেলে নিহত, আহত-২

বগুড়ার কাহালুতে যাত্রীবাহী কোচের ধাক্কায় এক জেলে নিহত, আহত-২

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু উপজেলায় অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি কোচের  ধাক্কায়  হরিশ চন্দ্র প্রামানিক (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা ভ্যান চালকসহ ২ জন আহত হয়েছে। আহতদের কাহালু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ২ টার সময় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের পাগলাপীর নামক বাসস্ট্যান্ডের কাছে। নিহত হরিশচন্দ্র প্রামাণিক কাহালু উপজেলার বুড়ইল গ্রামের হরেন চন্দ্র প্রামানিকের ছেলে। আহত দুজন একই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আনিসার রহমান (৪৫) এবং সিকান্দার  আলীর ছেলে মুক্তার হোসেন (৩৫)।

জানা গেছে, হরিশ চন্দ্র  মাছ  ধরার জন্য তার দুই সহযোগী আনিসার ও মুক্তার হোসেনকে (ভ্যান চালক) সাথে নিয়ে গভীররাতে চার্জার অটোভ্যানে চেপে উপজেলার নারহট্ট ইউনিয়নের নিশ্চিন্ত-ছান্দুইন গ্রামে যাবার পথে উল্লেখিত স্থানে পৌঁছা মাত্রই বগুড়া দিক থেকে আসা একটি যাত্রীবাহী কোচ পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের উপর বসে থাকা হরিশ চন্দ্র সড়কের উপর ছিটকে পড়ে কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই  মারা যান।

আরও পড়ুন

এছাড়া এ ঘটনায় আনিসার ও মুক্তার আহত হন। এরপর আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাহালু উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কাহালু থানার এস.আই সুজল চন্দ্র দেবনাথ জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে হরিশের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে যাত্রীবাহী কোচের ধাক্কায় এক জেলে নিহত, আহত-২

শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট

পাবনার চাটমোহরে জামায়াত নেতাকে মারধরের ঘটনায় বিএনপি’র ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ গ্রেফতার তিনজনকে কারাদণ্ড

রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে: নুর

বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি উৎপাদনে জরিমানা