বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ গ্রেফতার তিনজনকে কারাদণ্ড
স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
ডিএনসি বগুড়া কার্যালয় সূত্র জানায়, ডিএনসি ‘খ’ সার্কেলের টিমের সহযোগিতায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রোহান সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে ৩ জনকে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে।
পরে ভ্রাম্যমাণ আদালত ওই ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
আরও পড়ুনসাজাপ্রাপ্ত আসামীরা হলো, নন্দীগ্রামের কলিকাপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে মোঃ সাইফুল (৩৬), রনবাঘা এলাকার জালাল উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৪৮),ও একই থানার নামুইট এলাকার মৃত জাহেদ আলীর ছেলে মোঃ মোজাহার আলী (৪৬)।
মন্তব্য করুন








