ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪১ রাত

দিনে গরম রাতে শীত, এসির তাপমাত্রা কত রাখবেন?

ছবি: সংগৃহীত, দিনে গরম রাতে শীত, এসির তাপমাত্রা কত রাখবেন?

লাইফস্টাইল ডেস্ক : দেশজুড়ে অস্থির আবহাওয়ার কারণে দিনে গরম ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে অনেকেই এসি চালিয়েও স্বস্তি পাচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক তাপমাত্রা নির্ধারণই পারে আরাম, স্বাস্থ্য ও বিদ্যুৎ সাশ্রয়ের ভারসাম্য বজায় রাখতে।

বিশেষজ্ঞদের মতে, দিনের বেলায় এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস রাখা সবচেয়ে উপযোগী। ২৪ ডিগ্রি তাপমাত্রা আরামদায়ক হলেও ২৬ ডিগ্রি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশি কার্যকর। গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি বাড়ালে বিদ্যুৎ খরচ প্রায় ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমে।

অন্যদিকে, রাতে বাইরের তাপমাত্রা কমে যাওয়ায় এসি ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসে রাখা ভালো। ঘুমের সময় শরীরের মেটাবলিক রেট কমে যাওয়ায় কম তাপমাত্রায় দীর্ঘসময় থাকলে সর্দি, গলা ব্যথা ও শরীর ব্যথার ঝুঁকি বাড়তে পারে। স্লিপ মোড ব্যবহার করলে এসি স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা সামঞ্জস্য করে, যা ঘুমের জন্য উপযোগী।

বিশেষজ্ঞরা আরও জানান, খুব কম তাপমাত্রা যেমন ১৮ থেকে ২০ ডিগ্রিতে এসি চালালে বিদ্যুৎ খরচ বেড়ে যায় এবং কম্প্রেসরের ওপর চাপ পড়ে। এতে মাথাব্যথা, ত্বকের শুষ্কতা ও শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে।

আরও পড়ুন

এ ছাড়া দিনের বেলায় ঘরের জানালা–দরজা বন্ধ রাখা, পর্দা ব্যবহার করা এবং রাতে এসির বাতাস সরাসরি শরীরে না লাগার বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

সঠিক তাপমাত্রা ব্যবহার করলে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনি মিলবে আরামদায়ক ও স্বাস্থ্যকর পরিবেশ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে গরম রাতে শীত, এসির তাপমাত্রা কত রাখবেন?

লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া ১৭৫ বাংলাদেশি

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা

জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে

১৫ খাল খননে ডিও লেটার দিলেন রুমিন ফারহানা

কুমিল্লায় সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি, গ্রেফতার ১১