ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০০ বিকাল

ভেঙে গেল আলেকজান্দ্রার সংসার

ভেঙে গেল আলেকজান্দ্রার সংসার

বিনোদন ডেস্ক ঃ হলিউডে ফের বিচ্ছেদের সুর। ভেঙে গেছে জনপ্রিয় মার্কিন অভিনেত্রী আলেকজান্দ্রা ড্যাডারিওর সংসার। স্বামী ও প্রযোজক অ্যান্ড্রু ফর্মের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ‘বেওয়াচ’ খ্যাত এই তারকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত বিনোদন সংবাদমাধ্যম টিএমজেড প্রথম এই খবরটি প্রকাশ্যে এনেছে।

টিএমজেড-কে দেওয়া এক বিবৃতিতে আলেকজান্দ্রার মুখপাত্র বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অভিভাবক হিসেবে তারা তাদের সন্তানকে একসঙ্গে লালন-পালন করবেন। বর্তমান এই পরিস্থিতিতে তারা সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা কামনা করছেন।” তবে ঠিক কবে তারা আলাদা হয়েছেন বা এই আকস্মিক বিচ্ছেদের পেছনে মূল কারণ কী, সে বিষয়ে এখনো মুখ খোলেননি দুজনের কেউই।

২০২২ সালের জুনে বেশ ঘটা করেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলেকজান্দ্রা ও অ্যান্ড্রু। এই দম্পতির ১৫ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। এটি আলেকজান্দ্রার প্রথম বিয়ে হলেও প্রযোজক অ্যান্ড্রু ফর্মের ছিল দ্বিতীয়। এর আগে মার্কিন অভিনেত্রী জর্ডানা ব্রিউস্টারের সঙ্গে সংসার করেছিলেন তিনি। সেই সংসারে ১২ ও ৯ বছর বয়সী দুটি পুত্রসন্তান রয়েছে, যাদের সৎমা হিসেবে দায়িত্ব পালন করছিলেন আলেকজান্দ্রা।

আরও পড়ুন

 

মাত্র ১৫ বছর বয়সে টেলিভিশনের পর্দায় অভিনয়ের মাধ্যমে শোবিজে অভিষেক ঘটে আলেকজান্দ্রার। এরপর ২০০৫ সালে হলিউড চলচ্চিত্রে পা রাখেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তার অভিনীত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে—‘বেওয়াচ’, ‘পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ানস’, ‘দ্য হোয়াইট লোটাস’, ‘হল পাস’ প্রভৃতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের