চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা থেকে সালমা খাতুন (২২) নামে এক গৃহবধূর ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবী গ্রামের নূর আলম ওরফে তপনের স্ত্রী।
পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে স্বামীর বাড়িতে শয়নকক্ষের তীরের সাথে তার ঝুলন্ত মরদেহ ছিল। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহ উদ্ধারের সময় সালমার স্বামী, শ্বশুর বা অন্য কেউ বাড়িতে ছিল না।
সালমার বাবা মো. মহিউদ্দিন বলেন, গতকাল সোমবার দুপুর সোয়া ১টার দিকে সালমার শ্বশুর ফোনে সালমার অসুস্থতার খবর দিলে তারা বাড়িতে এসে ফাঁকা বাড়িতে মেয়ের মরদেহ ঝুলতে দেখেন। পরে পুলিশে খবর দেয়া হয়।
আরও পড়ুনসদর থানার ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) সেকেন্দার আলী বলেন, প্রাথমিকভাবে মরদেহে বাহ্যিক আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় সালমার বাবা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বলেও জানান তিনি।
মন্তব্য করুন







_medium_1771941977.jpg)

