ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭ দুপুর

কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর আত্মহত্যা, ছবি: দৈনিক করতোয়া ।

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে। আত্মহত্যাকারী নাসরিন বেগম (২৫) ওই গ্রামের বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী। আত্মহত্যার বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ জানান, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নাসরিনকে প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে তার শয়ন ঘরে খুঁজতে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। স্বামী-স্ত্রী সিহেরি খাওয়ার পর নাসরিন শয়ন ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছেন এলাকাবাসী। আজ সকালে নাসরিন ও তার স্বামীকে প্রতিবেশীরা দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় নাসরিনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে নাসরিন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  এ ঘটনার পর থেকে তার তার স্বামী নুর আলম পলাতক রয়েছেন। 

লাশের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাতে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

নতুন দায়িত্ব পেয়ে যা বললেন সারজিস

ডাকসুর নিন্দা: সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি: তদন্তের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশে কোনো টেস্ট ক্রিকেটার হওয়া উচিত না: মুমিনুল