কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর আত্মহত্যা
রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে। আত্মহত্যাকারী নাসরিন বেগম (২৫) ওই গ্রামের বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী। আত্মহত্যার বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানান, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নাসরিনকে প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে তার শয়ন ঘরে খুঁজতে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। স্বামী-স্ত্রী সিহেরি খাওয়ার পর নাসরিন শয়ন ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছেন এলাকাবাসী। আজ সকালে নাসরিন ও তার স্বামীকে প্রতিবেশীরা দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় নাসরিনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে নাসরিন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে তার তার স্বামী নুর আলম পলাতক রয়েছেন।
লাশের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158722