ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৪ রাত

জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে -মোশারফ হোসেন এমপি

জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে -মোশারফ হোসেন এমপি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নবনির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেনের সঙ্গে নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষ ভদ্রাবর্তীতে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, জনগণ যেন কোনোভাবেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। উন্নয়ন, সেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কৃত্রিম সংকট তৈরি করে সার, বীজ ও কীটনাশকের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নন্দীগ্রামকে মাদকমুক্ত করাসহ মাদককারবারিকে আইনের আওতায় আনতে হবে। সভা শুরুর আগে ফুল ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন

পরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে -মোশারফ হোসেন এমপি

বগুড়ার কৈপাড়ায় ডায়মন্ড লাচ্ছা সেমাই কারখানার ৪০ হাজার টাকা জরিমানা

‘ক্যাকটাস’ নিয়েই ব্যস্ত প্রীতম হাসান

আবারো আশিকের নির্দেশনায় মোশাররফ-হিমি

অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক পদে পৌনে ৭৯ হাজার আবেদন

বগুড়ার আদমদীঘিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা