ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৬ দুপুর

আবারো আশিকের নির্দেশনায় মোশাররফ-হিমি

আবারো আশিকের নির্দেশনায় মোশাররফ-হিমি

অভি মঈনুদ্দীন ঃ দীর্ঘদিন বাংলাদেশের প্রখ্যাত নাটক ও চলচ্চিত্র নির্মাতার সহকারী হিসেবে কাজ করেছেন এই সময়ের তরুন মেধাবী পরিচালক তাইফুর জাহান আশিক। তার একক পরিচালনার প্রথম নাটক ছিলো চঞ্চল চৌধুরী ও শায়লা সাবিকে নিয়ে ‘প্রেমের মরা’। এরপর ‘জামাই বউয়ের মাথা গরম’, ‘ গ্রামের ভাইরাল বউ’, ‘ অতি চালাক ফ্যামিলি, ‘ বাঁইচা থাইকা লাভ কী’, ‘আমি মরিনাই’,‘ উধাও’, ‘আমার সুন্দরী বউ’সহ আরো বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী হিমিকে নিয়ে এর আগে ‘মাথা গরম জামাই’, ‘আমি মরি নাই’,‘ বাঁইচা থাইকা লাভ কী’ নাটক নির্মাণ করেছেন।

আবারো তাদেরকে নিয়ে তিনি গত ২১ ও ২২ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে পূবাইলের চটের আগা লোকেশনে নির্মাণ করেছেন আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য বিশেষ নাটক ‘আমি বেশি গরীব’। নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন। ক্যামেরায় ছিলেন শামসুল ইসলাম লেলিন।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন,‘ আশিক যখন লাভলু ভাইয়ের সহকারী হিসেবে কাজ করে তখন থেকেই আসলে তাকে জানি আমি। তারপর আশিক যখন এককভাবে পরিচালক হিসেবে কাজ শুরু তারপর থেকে এখন পর্যন্ত বেশকিছু নাটকে কাজ করা হয়েছে। চুপচাপ থেকে বেশ সচেতনতা নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করে। এই নাটকের গল্পটা বেশ ইন্টারেস্টিং। যাদের শুকরিয়া নাই বা যারা আলহামদুল্লিাহ বলতে পারেনা বা জানেনা তাদের নিয়েই গল্প। সবসময় শুধু এই দম্পতি নাই নাই করে। গরীব সেজে ফাও খাওয়ার ধান্ধা। হিমির সঙ্গে আমার বেশকিছু নাটক করা হয়েছে। অভিনয়ে বেশ সিনসিয়ার এবং ঠিকঠাক মতো অভিনয়টা করতে চায়। দর্শকও তাকে বেশ পছন্দ করে।’

আরও পড়ুন

হিমি বলেন,‘ এই নাটকে আমি একজন পেশাদার ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছি। এর আগে কোনো কোনো নাটকে একটা বা দুইটা দৃশ্যে ভিক্ষুক চরিত্রে অভিনয় করেছি। মোশাররফ ভাই সবসময়ই সবধরনের চরিত্র বেশ সুন্দরভাবেই ফুটিয়ে তোলেন। তাকে দেখে দেখেই অভিনয়ের অনেক কিছু শেখা যায়।’

মোশাররফ করিম এরইমধ্যে সাগর জাহানের পরিচালনায় দুটি নাটকের কাজ শেষ করেছেন। আগামী ঈদ পর্যন্ত তিনি ঈদেও নাটকের কাজ নিয়েই ব্যস্ত থাকবেন। হিমিও ঠিক তাই। এরইমধ্যে নিলয় আলমগীরও দেশে এসেছেন। নিলয়ের সঙ্গেও বেশ কয়েকটি নাটকে কাজস করবেন হিমি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদে‌শি

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বায়তুল মোকাররমে তৃতীয় জামাত অনুষ্ঠিত

টাঙ্গাইলে ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

কানায় কানায় পূর্ণ শোলাকিয়া ঈদগাহ