সাভারে নারীসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
সাভারে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে রবিবার দিবাগত রাতে সাভারের ধামসোনা ইউনিয়নের পল্লীবিদ্যুৎ, সাভারে বাজার বাসস্ট্যান্ডের পল্লি মার্কেট ও বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর কুমার খোদা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন আতিকুর রহমান, নয়ন মন্ডল, মাসুদ মিয়া, ফরিদ হোসেন ও সালেহা খাতুন।
আরও পড়ুনগোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় ৭ গ্রাম হেরোইনসহ আতিকুর, নয়ন ও মাসুদকে আটক করে পুলিশ। অপরদিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা আরও একটি টিম অভিযান চালায়। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ ফরিদ নামে আরও এক ব্যক্তি ও সাভারের বিরুলিয়ার কুমার খোদা এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ সালেহা খাতুনকে আটক করে পুলিশ।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে হেরাইন, গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1771847957.jpg)

_medium_1771844905.jpg)
_medium_1771852464.jpg)
