ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৯ বিকাল

চাঁ’নবাবগঞ্জে মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা যুবক গ্রেফতার

চাঁ’নবাবগঞ্জে মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর মহল্লায় অবস্থিত উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ পরিচালিত রাধাগোবিন্দ মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ এবং ক্ষতিসাধনের চেষ্টার অভিযোগ মামলায় শাকিল হোসেন রহেদ(৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র কর্মকার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় শাকিলকে আসামি করে মামলা করেন। সে শহরের কলোনি এলাকার আব্দুর রহিমের ছেলে। মামলার পর শাকিলকে গ্রেফতার করে বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, গত শনিবার রাত ৯টায় মন্দিরের ফটকে এবং ভেতরে বেশ কয়েকটি ইট মারে শাকিল। পরে সে মন্দিরের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করলে মন্দির সংশ্লিষ্ট এবং স্থানীয়রা তাকে আটক করে। পরে ‘৯৯৯’ হটলাইনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১২টায় শাকিলকে থানায় নিয়ে আসে। ইট নিক্ষেপে মন্দিরের প্রধান ফটক ও ভেতরের দরজার কিছু ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

জেলা পূজা উদযাপন কমিটির কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, স্থানীয়রাই ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। তদন্ত করলেই ঘটনার কারণ জানা যাবে। সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই যুবক কি উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁ’নবাবগঞ্জে মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা যুবক গ্রেফতার

ইসলামের আগের যুগে রোজা কেমন ছিল?

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশনা

ইফতারে প্রোটিনে ভরপুর লেটুস পাতার সালাদ

দেশের দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কোরআন ও রমজান: এক অবিচ্ছেদ্য বন্ধন