ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৬ দুপুর

অ্যারাবিয়ান রেসিপি চিকেন খাবসা

সংগৃহিত,অ্যারাবিয়ান রেসিপি চিকেন খাবসা

লাইফস্টাইল ডেস্ক : অ্যারাবিয়ান রেসিপি চিকেন খাবসা। এটি আমাদের দেশেও জনপ্রিয়তা লাভ করেছে দ্রুত। অনেকটা বিরিয়ানির মতোই এটি রান্না করার পদ্ধতি। তৈরি করা যায় সহজেই। অতিথি আপ্যায়ন কিংবা উৎসবে রাখতে পারেন এই খাবার। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ:
সয়াবিন তেল- ১/২ কাপ।
মুরগি- দেড় কেজি
পোলাওর চাল- ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি- ১/২ কাপ
রসুনকুচি- ৬ কোয়া
টমেটো কুচি- ৩ টি
টমেটো বাটা- ১/৪ কাপ
গাজর মিহিকুচি- ১ কাপ
মুরগির স্টক- ২ কাপ
কিসমিস- ১/৮ কাপ
গরম মসলা- ১/২ চা চামচ
সিরকা- ১/২ চামচ
এলাচি গুঁড়া- ১/৪ চামচ
দারুচিনি গুঁড়া- ১/২ চামচ
ফুড কালার/স্যাফরন- ১/২ চামচ
জিরা গুঁড়া- ১/২ চামচ
ধনিয়া গুঁড়া- ১/২ চামচ
পাপরিকা পাউডার- ১ চামচ
লবঙ্গ- ২ টা
সরিষাবাটা- ১ চা-চামচ
জায়ফল গুঁড়া- ১ চিমটি
কালো গোলমরিচ গুঁড়া- ১/২ চামচ
লবণ স্বাদ অনুযায়ী।

প্রণালি:
মশলার সব উপকরণ একটি বাটিতে আলাদা মিশিয়ে নিন। একটি ননস্টিক হাঁড়ি চুলায় বসান এবং এতে ১/৪ কাপ তেল দিন। তেল গরম হলে এতে পেঁয়াজ এবং রসুনকুচি দিন। হালকা বাদামি রং ধরলে এতে মুরগির টুকরোগুলো দিয়ে ভাজতে থাকুন হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিন টমেটোবাটা। এই মিশ্রণে এবার মশলার মিশ্রণটি ঢেলে দিন এবং সাথে দিন টমেটো কিউব ও সিরকা।

আরও পড়ুন

মুরগি সেদ্ধ হয়ে গেলে সস থেকে তুলে নিন এবং একে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করুন বাদামি রং হওয়া পর্যন্ত। এখন এবার গ্রেভি সসের মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিন, সাথে গরম পানি দিন। চাল সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে মুরগিগুলো বসিয়ে দিন, উপরে গরম মসলাগুঁড়া, গাজর কুচি, কিসমিস দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবশেন করুন ভিন্নস্বাদের এরাবিয়ান কাবসা বা খাবসা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১

ঈদের দিনে জামালগঞ্জে সংঘর্ষে আহত ১০

পাইরেসিকে খুব বেশি প্রায়োরিটি দিবেন না : নিশো

কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই এদেশের নাগরিক: ডেপুটি স্পিকার