ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৩ দুপুর

বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলায় অজ্ঞাত যানবাহনের চাপায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার ভোর রাতের দিকে মহাসড়কের উপজেলার পেট্টোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানিয়েছেন। 

নিহত আব্দুস সালাম হাওলাদার (৬০) উজিরপুর উপজেলার ধামসর গ্রামের মৃত রজ্জব আলী হাওলাদারের ছেলে। 


গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ বলেন, স্থানীয়রা মহাসড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে উজিরপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। তারা গিয়ে রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করেছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। আঘাতের ধরনে বোঝা যায় কোন যানবাহন তাকে চাঁপা দিয়েছে। ভোর রাতের দিকে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন


তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত যানবাহন চালককে আসামী করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তের কাজ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম