ভিডিও রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫১ রাত

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি

ছবি: সংগৃহীত, বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের রোমাঞ্চকর শুরুর অপেক্ষায় ছিল ক্রিকেট বিশ্ব। কিন্তু কলম্বোয় বেরসিক বৃষ্টির বাগড়ায় পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টস অনুষ্ঠিত হলেও এক বলও মাঠে গড়ায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।

ম্যাচের আগে থেকেই কলম্বোর আকাশে বৃষ্টির শঙ্কা ছিল। সেই শঙ্কাই সত্যি হয়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। কিন্তু টস পর্ব শেষ হতেই শুরু হয় বৃষ্টি। মাত্রা বেড়ে যাওয়ায় দ্রুতই পুরো মাঠ কভারে ঢেকে দেন মাঠকর্মীরা।

বৃষ্টি না থামায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিট থেকে ওভার কাটা শুরু হওয়ার কথা ছিল। অন্তত ৫ ওভারের ম্যাচ আয়োজন করতে হলে রাত ১০টা ৪৬ মিনিটের মধ্যে খেলা শুরু করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় অতক্ষণ অপেক্ষা করেননি ম্যাচ অফিশিয়ালরা। বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা এবং নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারকে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। সুপার এইটে দুই দলের সামনেই এখন কঠিন সমীকরণ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে নিজেদের বাকি ম্যাচগুলোতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়তে হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড উভয় দলকেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি

শুধু রমজান এসেছে বলেই মাথায় টুপি তুলবেন না : আমির হামজা

খামেনির শেষ হুঁশিয়ারি, গোপন অস্ত্র বের করবে ইরান?

আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার

আইনশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে ডিসিদের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের বৈঠক

বাংলাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী