ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫৯ দুপুর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে ফিফার ফেসবুক পোস্ট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে ফিফার ফেসবুক পোস্ট

স্পোর্টস ডেস্ক : শুধু রাষ্ট্রীয় বা সামাজিক পরিসরেই নয়, ক্রীড়াঙ্গনেও যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়েছে মহান শহিদদের। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের বিশ্বকাপ-সংক্রান্ত অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিশেষ পোস্টের মাধ্যমে মাতৃভাষা দিবসে অংশ নেয়। পোস্টটিতে ব্যবহার করা হয় কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি ফুটবলার সামিত সোমের ছবি। ছবির সঙ্গে ক্যাপশনে লেখা ছিল ‘ভিন্ন ভাষায় একই আবেগ।’ সঙ্গে ছিল ফুটবল ও ভালোবাসার ইমোজি। সামিতের ছবিতেও বাংলা ভাষায় ফুটে ওঠে বার্তা ‘ফুটবলই আমাদের ভাষা।’

ফিফার এই বার্তায় প্রতীকীভাবে উঠে আসে ভাষা ও ফুটবলের সংযোগ ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু আবেগ এক। বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে এমন উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়কে নতুন করে তুলে ধরেছে। জানা গেছে, পোস্টটির প্রাইভেসি সেটিং ‘কাস্টম’ রাখা হয়েছিল, ফলে মূলত বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরাই এটি দেখতে পেয়েছেন। তবুও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি স্মরণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

প্রবাসী ফুটবলারদের মাধ্যমে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বেড়েছে। যুক্তরাজ্য প্রবাসী হামজা চৌধুরীর পথ অনুসরণ করে আরও কয়েকজন খেলোয়াড় লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন। তাদের অংশগ্রহণে বিশ্ব ফুটবলে নতুন করে দৃশ্যমান হচ্ছে বাংলাদেশের পতাকা। ফিফার পোস্টে সামিত সোমের ছবি ব্যবহার সেই ধারাবাহিকতারই এক প্রতীকী বহিঃপ্রকাশ।

আরও পড়ুন

 

ভাষা আন্দোলনের চেতনা আজ শুধু ইতিহাসের স্মারক নয়, বরং জাতীয় পরিচয় ও আত্মমর্যাদার ভিত্তি। ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক স্বীকৃতি ও অংশগ্রহণের মাধ্যমে যখন বাংলাদেশের তরুণরা বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরছেন, তখন মাতৃভাষার প্রতি এমন সম্মান বিশ্বপরিসরে দেশের সাংস্কৃতিক অবস্থানকে আরও সুদৃঢ় করছে। একুশ তাই কেবল শোকের দিন নয় এটি আত্মত্যাগ, গৌরব এবং বৈশ্বিক স্বীকৃতির এক উজ্জ্বল প্রতীক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী