ভিডিও শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৩ বিকাল

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ঘরোয়া ক্রিকেট দিয়ে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন তারা। এরই মধ্যে আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার এক বিবৃতিতে আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ১১ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। এরপর ১৩ ও ১৫ মার্চ সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে।

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম-এ।

এদিকে, আইসিসির বড় আসরের বাইরে চলতি বছরে বাংলাদেশের মোট ৯টি দ্বিপক্ষীয় সিরিজ খেলার সূচি রয়েছে। এছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে এপ্রিলে আবারও বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান দলের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

কুষ্টিয়ায় নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে কোন কাজে আসছে না কোটি টাকার বর্জ্য শোধনাগার

‘দেশে মিউজিক বা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই’- বললেন আসিফ আাকবর

বগুড়ায় স্ত্রীকে হত্যার চেষ্টার মামলায় স্বামী গ্রেফতার 

মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা