ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫০ সকাল

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরাইল

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরাইল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর হামলা চালাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য ‘সবুজ সংকেত’ পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। বুধবার রাতে ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দেবেন কিনা তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই, ইরানের ব্যালিস্টেক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ইসরাইলের হামলার প্রস্তুতির এ খবর সামনে এলো। ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, গত ২৪ ঘন্টা ধরে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সবশেষ আলোচনার পর, ইরানে মার্কিন হামলার সম্ভাবনা বাড়ছে।

আরও পড়ুন

এদিকে, ইরানে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে আগামী শনিবারের মধ্যে হামলা চালানোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী