ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৩ দুপুর

বগুড়ায় খোকন হত্যা মামলার আসামি মহিনের জামিনের আবেদন নামঞ্জুর

বগুড়ায় খোকন হত্যা মামলার আসামি মহিনের জামিনের আবেদন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ায় হাবিবুর রহমান খোকনকে (৩৭) ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে আলোচিত হত্যা মামলার হাজতি আসামি মো. মহিনের (২১) জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। মহিন শহরের সেউজগাড়ী রেলওয়ে মাঠসংলগ্ন জিল্লালের ছেলে। গতকাল মঙ্গলবার বগুড়ার সিনিয়র দায়ারা জজ শাজাহান কবির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ অক্টোবর রাত ৮টার দিকে শহরের মালতীনগর দক্ষিণপাড়ার বাসিন্দা ও ১১নং ওয়ার্ড যুবদলের সদস্য রেন্ট-এ কার ব্যবসায়ী হাবিবুর রহমান খোকন তার বন্ধু বাঁধনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে জনৈক পাভেলকে দেখার জন্য সেউজগাড়ী পালপাড়ার আনন্দ আশ্রমের উত্তরে আব্দুস ছাত্তারের বাড়ির সামনে রাস্তায় পৌঁছান।

আরও পড়ুন

এসময় ওই হাজতি আসামি মহিনসহ অন্যান্য আসামিরা মারপিটসহ ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে হাবিবুর রহমান খোকনকে হত্যা করে এবং তার সঙ্গী বাধনকে আহত করে। এ ব্যাপারে নিহত খোকনের স্ত্রী ফারজানা আক্তার বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জন উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. সিরাজুল ইসলাম (৩)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’