ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৭ দুপুর

ব্রুনাই ও সিঙ্গাপুরে রোজা শুরু কবে

সংগৃহিত,ব্রুনাই ও সিঙ্গাপুরে রোজা শুরু কবে

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে রোজা। ব্রুনাই ও সিঙ্গাপুর উভয় দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় জ্যোতির্বিদ্যা ও ধর্মীয় হিসাব অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়। এবারের রমজানের সূচি নির্ধারণে বিশ্বের বিভিন্ন দেশে ঐতিহ্যগত চাঁদ দেখার প্রক্রিয়া চলছে। জ্যোতির্বিদদের হিসেবে কোথাও ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দেশভেদে চাঁদ দেখার ভিন্নতার কারণে রোজা শুরুর তারিখে পার্থক্য হচ্ছে।
 
অস্ট্রেলিয়াও জানিয়েছে, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে দেশটিতে রমজান শুরু হবে। জ্যোতির্বিদ্যা ও ইসলামি কর্তৃপক্ষের পর্যবেক্ষণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
আরব আমিরাতে শাবানের শেষ দিনের চাঁদ দেখা গেলেও রমজানের চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে আনুষ্ঠানিক পর্যবেক্ষণের পর। ফলে দেশটিতে রোজা শুরুর তারিখ নিশ্চিত করতে ধর্মপ্রাণ মুসলমানরা অপেক্ষায় রয়েছেন। সূত্র : গালফ নিউজ

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পার হতে ইরানের অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

দান কবুল হওয়ার ৬টি অপরিহার্য বৈশিষ্ট্য

বগুড়ায় ২৩ কেন্দ্রে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে

কুড়িগ্রামের রাজারহাটে ভিক্ষাবৃত্তি ছেড়ে প্রতিবন্ধী সাবলু এখন মাংস বিক্রেতা

ঠাকুরগাঁওয়ের সালন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়ার আদমদীঘিতে ড্রেনম্যানদের বেঁধে ট্রান্সফরমার চুরি, কৃষকদের আতঙ্ক