ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১২ দুপুর

রেকর্ড গড়ে বাংলাদেশকে মুক্তি দিলেন কানাডার যুবরাজ

রেকর্ড গড়ে বাংলাদেশকে মুক্তি দিলেন কানাডার যুবরাজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্রায় এক যুগ আগের এক যন্ত্রণার রেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিলেন কানাডার ওপেনার যুবরাজ সামরা। চেন্নাইয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। নিজের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেন ১৯ বছর বয়সী এই ব্যাটার।

মাত্র ৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সামরা। তিনি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান। ১৯ বছর ১৪১ দিনে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন আহমেদ শেহজাদ। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২২ বছর ১২৭ দিন বয়সে এই সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন শেহজাদ। সে ম্যাচে মাশরাফি বিন মুর্তজা হজম করেছিলেন ৬৩ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ রান হজমের বিশ্বরেকর্ড ছিল অনেক দিন। সেই রেকর্ড ভেঙে গিয়েছিল বহু আগেই। তবে সেঞ্চুরির রেকর্ডটা টিকে ছিল।

আজ সেঞ্চুরির সেই রেকর্ডটাকে দুইয়ে ঠেলে দেন যুবরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে যুবরাজ সামরা খেলেন ১১০ রানের ঝড়ো ইনিংস। তিনি মারেন ১১টি চার ও ৬টি ছক্কা। তার দাপুটে ইনিংসে কানাডা তোলে ১৭৩ রান ৪ উইকেটে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন পুতুল

নতুন সরকারের কাছে কাঙ্খিত প্রত্যাশা

বিরোধীদলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

শপথ নিলেন ২৪ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী হচ্ছেন অনিন্দ্য ইসলাম অমিত

রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল, নেওয়া যাবে ২৫০ মিলি পানি