ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২১ বিকাল

সেপ্টেম্বরে বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই

সেপ্টেম্বরে বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই

দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছিল ক্রিকেট সূচিতে। গত বছরের আগস্টে নির্ধারিত তিন ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসেনি ভারত। পরে সিরিজটি পিছিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা করা হয়। তবে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে শুরু করেছে। সাধারণ নির্বাচনের পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কেও উষ্ণতার ইঙ্গিত মিলছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই।

বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, সাম্প্রতিক কিছু জটিলতা থাকলেও বাংলাদেশকে সন্তুষ্ট করতে সম্ভাব্য সব পথ খোলা রাখা হবে। রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিসিআই সচিব জয় শাহর বৈঠকের পর রাজীব শুক্লা এ মন্তব্য করেন। ভবিষ্যতে আইসিসি ও এসিসির ইভেন্টগুলোতে যেন কোনো জটিলতা না হয়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

এদিকে ২০৩১ সালের আগেই বাংলাদেশ আরও একটি বৈশ্বিক ক্রিকেট আসরের স্বাগতিক হবে বলে আগেই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই আয়োজন সফল করতে ভারতের ক্রিকেট বোর্ডও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

রাজীব শুক্লা বলেন, বাংলাদেশ তাদের বন্ধু রাষ্ট্র। ক্রিকেটীয় সম্পর্ক আরও দৃঢ় করতে দুই বোর্ড একসঙ্গে কাজ করতে চায়। সব মিলিয়ে সেপ্টেম্বরে নির্ধারিত সিরিজ আয়োজনের সম্ভাবনা এখন আগের চেয়ে অনেকটাই উজ্জ্বল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের