ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১৭ বিকাল

বগুড়ায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪

বগুড়ায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর দুটি পৃথক অভিযানে ২০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফ, ৫০ বোতল এমকেডিল এবং ৪৯ বোতল ফেয়ারডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার তিওরপাড়া এলাকায়  র‌্যাব-১২, বগুড়ার আভিযানিক দল গতকাল শনিবার বিকেলে অভিযান পরিচালনা করে টুলু বেগম (৫৫) ও সাদ্দাম হোসেন (২৫)কে ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফসহ গ্রেফতার করে। ধৃত আসামিদের আদমদিঘী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে,একইদিন রাত ২ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার তাজ হাইওয়ে হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে মহাসড়কে আরো একটি অভিযান চালিয়ে আতিকুর ইসলাম (৩১) ও ইয়াছিন আলী (২৭)কে  ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফ, ৫০ বোতল এমকেডিল এবং ৪৯ বোতল ফেয়ারডিলসহ গ্রেফতার করা হয়। এদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’