ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৪ রাত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নির্বাচন পরবর্তী সহিংসতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন আহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার ভোরে ওই ঘটনার পর দিবাগত রাতে সদর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন।

মামলায় ইউনিয়নের সাময়িক বরখাস্ত এবং হত্যাসহ  একাধিক মামলার কারণে পলাতক চেয়ারম্যান শাহিদ রানা টিপুসহ ১০ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর এলাকায় রাতভর যৌথ বাহিনীর অভিযানে ২ আসামি গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলো- ফাটাপাড়া গ্রামের চাঁন মোহম্মদের ছেলে ইউসুফ(৪৫) ও একই ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের ফজর আলীর ছেলে মো. শাকিল(৩৭)।

মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং সদর থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় আহত ৩ জন পুলিশ পাহারায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফলে মামলায় গ্রেফতার মোট ৫ জন। ঘটনার তদন্ত এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন

মামলার এজাহারে আসামিদের বর্তমান রাজনৈতিক পরিচয় উল্লেখ নেই জানিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, সকল পরিচয় তদন্তে জানা যাবে। গতকাল রোববার দুপুরে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব তানজিমুল হক বলেন, বাড়িতে মানুষ থাকলেও বাইরে বের হচ্ছেন না। পদ্মা তীরের লোকালয় নিস্তব্ধ। এমনকি শিশুরাও বাইরে খেলতে বের হচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেফতার ২

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

রংপুর-১ আসনে বড় ব্যবধানের জয় তিস্তা ও কর্মসংস্থান বড় চ্যালেঞ্জ

ভারতে পাচার হওয়া রেজাউল ২৫ বছর পর নিজ গ্রামে ফিরল

চাঁপাইনবাবগঞ্জে দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

দিনাজপুর জেলায় জামানত হারালেন ২৭ প্রার্থী