ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩১ দুপুর

দিনাজপুরের ফুলবাড়ীতে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

দিনাজপুরের ফুলবাড়ীতে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ভালোবাসা দিবসে পারিবারিক কলহে বিষপানে শাহাদৎ আলী শেখ (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দুপুরে বিষপানের পর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। নিহত শাহাদৎ উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর মালিপাড়া গ্রামের মো. রফিক শেখের ছেলে।

জানা যায়, শাহাদৎ আলী শেখ প্রায় ১০ বছর আগে একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে শাবনুর বেগমকে ভালোবেসে বিয়ে করেন। তাদের ঘরে ৯ বছর বয়সী এক মেয়ে ও ৭ বছর বয়সী একটি ছেলে রয়েছে। কিন্তু অভাব অনটনের কারণে জীবিকার তাগিদে সপরিবারে ঢাকায় যান তারা।

সেখানে ২ বছর আগে তারই বড় শালিকা সুফিয়া বেগমের সাথে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহাদৎ। তাদের বিয়ের বিষয়টি জানতে পেরে তার প্রথম স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। প্রতিনিয়তই এই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলতো।

গতকাল শনিবার শাহাদৎ তার শ্বশুরবাড়িতে এলে একসময় তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে তর্কবিতর্ক হয়। এরপর বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী শ্মশানঘাটে বেলা ১টায় কীটনাশক পান করে তার দ্বিতীয় স্ত্রীকে ফোন করে জানান।

আরও পড়ুন

বিষয়টি জানাজানি হলে তার দ্বিতীয় স্ত্রীসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আব্দুল লতিফ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’