ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৫ বিকাল

রংপুরের গঙ্গাচড়ায় মরদেহ উদ্ধার আটক ১

রংপুরের গঙ্গাচড়ায় মরদেহ উদ্ধার আটক ১

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় পুকুরপাড় থেকে মো. দিনার হোসেন (৪৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রংপুর মহানগরীর লালকুঠি ধাপ কটকীপাড়া এলাকার বাসিন্দা দুলাল মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার মর্নেয়া ইউনিয়নের শেখপাড়ায় এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে একই এলাকার রিয়েল (৪২) নামের এক ব্যক্তিকে সাথে নিয়ে লালকুঠি বাজার থেকে অটোরিকশা যোগে গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের শেখপাড়া এলাকায় যান। দুপুরে জুমার নামাজের সময় হলে রিয়েল স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করতে যান।

এসময় দিনার প্রকৃতির ডাকে সাড়া দিতে মসজিদের পাশের পুকুরপাড়ে যান। নামাজ শেষে রিয়েল ও মসজিদের মুয়াজ্জিন দিনারকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে মসজিদের পাশে আনছার আলীর দিঘির পাড়ে একটি বাঁশঝাড়ের নিচে দিনারের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী গঙ্গাচড়া মডেল থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

খবর পেয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকউজ্জামান এবং গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সহযাত্রী রিয়েলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করা যাবে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’