ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০১ দুপুর

নাটোরের বড়াইগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৮, দোকানসহ ৪ বাড়ি ভাঙচুর

নাটোরের বড়াইগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৮, দোকানসহ ৪ বাড়ি ভাঙচুর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নির্বাচন পরবর্তী জামায়াত-বিএনপির  নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত, ৪টি বাড়ি ও ১টি দোকান ভাঙচুর হয়েছে। উপজেলার ধানাইদহ গ্রামে আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নগর ইউনিয়ন জামায়াতের আমির ডা. হাসিনুর রহমান(৩৪) বনপাড়া থেকে ধানাইদহ নিজ বাড়িতে যাওয়ার পথে ১৫-১৬ জন দুর্বৃত্ত তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন।

এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। আহত হাসিনুর রহমনকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আরও পড়ুন

এ সময়ে দুর্বৃত্তরা ধানাইদহ বাজারের সৈয়দ আলীর দোকানসহ সানোয়ার, সোবাহান, রায়হান ও সৈয়দের বাড়ি ভাঙচুর করে। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ও পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালাম জানান, ধানাইদহের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিক জিঙ্গাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’