ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৭ দুপুর

চুয়াডাঙ্গায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় খালের কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় শিমুল হোসেন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খালে স্থানীয়রা কচুরিপানার মধ্যে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে জীবননগর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত শিমুল হোসেন মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

আরও পড়ুন

 
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৭ থেকে ৮ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’