ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২২ দুপুর

মেসি যেন বিশ্বকাপ না জেতেন প্রার্থনা করেছিলেন রোনালদো

মেসি যেন বিশ্বকাপ না জেতেন প্রার্থনা করেছিলেন রোনালদো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এবার মেসি-রোলানদোর দ্বৈরথকে নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর একটি প্রামাণ্যচিত্রে দেওয়া মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। সেখানে পর্তুগিজ তারকা স্বীকার করেছেন, ২০১৪ বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসি শিরোপা না জেতায় তিনি ‘স্বস্তি’ অনুভব করেছিলেন। এমনকি প্রার্থনাও করেছিলেন যাতে আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বচ্যাম্পিয়ন না হন।

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে মারিও গোটজের গোলে জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। সেই হারের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় মেসিদের।

প্রামাণ্যচিত্রের একটি অংশে রোনালদো বলেন, তিনি প্রার্থনা করেছিলেন, মেসি যেন বিশ্বকাপ না জেতেন। ফাইনালের শেষ বাঁশি বাজার পর নিজের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করেছিল বলেও জানান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এই স্বীকারোক্তি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই একে ক্রীড়া-প্রতিদ্বন্দ্বিতার স্বাভাবিক বহিঃপ্রকাশ বলছেন, আবার কেউ কেউ দেখছেন ব্যক্তিগত প্রতিযোগিতার তীব্রতা। তবে যে স্বস্তি ২০১৪ সালে অনুভব করেছিলেন রোনালদো, আট বছর পর সেটিই যেন হয়ে ওঠে তার ‘দুঃস্বপ্ন’। কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপে শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হন মেসি।

আরও পড়ুন

লুসাইলে ১৮ ডিসেম্বর লুসাইলে ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেন মেসি, টাইব্রেকারেও সফল হন তিনি। পুরো টুর্নামেন্টে সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় হন তিনি; ফাইনালে হ্যাটট্রিকসহ আট গোল করা কিলিয়ান এমবাপ্পে পান গোল্ডেন বুট। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি যেন বিশ্বকাপ না জেতেন প্রার্থনা করেছিলেন রোনালদো

একই গ্রামের তিনজন নির্বাচিত হলেন সংসদ সদস্য

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বন্দুক হামলায় নিহত ২

এবার ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ভিন্ন শঙ্কা

ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

সোল্ডআউট ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট, ভাড়া চার গুণ বেশি