ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৬ সকাল

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার সদর উপজেলা পরিষদের সামনে এই খুনের ঘটনা ঘটে। ফাহিম মাটিডালি দক্ষিণ নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত বগুড়ার সদর উপজেলা পরিষদের সামনে ফাহিমকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ফাহিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান। বর্তমানে লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।  

আরও পড়ুন

নিহত ফাহিম একটি ঢালাই ফ্যাক্টরিতে কাজ করতেন। তিনি একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের সদস্য ছিলেন বলে জানা গেছে। 
বগুড়া সদর থানার ওসি মুনিরুল ইসলাম হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’