ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৭ রাত

ফরিদপুর-২ আসনে বড় ব্যবধানে এগিয়ে শামা ওবায়েদ

ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ১৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ এগিয়ে আছেন অধিকাংশ কেন্দ্রে। এসব কেন্দ্রের মধ্যে ১৬টিতে ধানের শীষ প্রতীক সর্বোচ্চ ভোট পেয়েছে। বাকি ৩টি কেন্দ্রে এগিয়ে রয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের শাহ আকরাম আলী।
 
 
শামার বাবা প্রয়াত ওবায়দুর রহমান বিএনপির মহাসচিব ছিলেন। তিনি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের সন্তান। ওবায়দুর রহমান ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে চারবার নির্বাচিত হয়েছেন। শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি ২০০৮ ও ২০১৮ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে পরাজয় বরণ করেন।
 
 
কেন্দ্র মিলিয়ে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৯ কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতীক পেয়েছে মোট ২১ হাজার ১৩৬ ভোট। অন্যদিকে রিকশা প্রতীক পেয়েছে ১৩ হাজার ৬৪৫ ভোট। অর্থাৎ ১৯ কেন্দ্রে শামা ওবায়েদ ৭ হাজার ৪৯১ ভোটে এগিয়ে আছেন।
 
কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, বেশির ভাগ কেন্দ্রেই ধানের শীষ প্রতীক উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে রিকশা প্রতীক বড় ব্যবধানে ভোট পেয়েছে, ফলে সামগ্রিক ব্যবধানে কিছুটা ভারসাম্য তৈরি হয়েছে।
 
 
এসব কেন্দ্রের মধ্যে শামা ওবায়েদের নিজের কেন্দ্র নগরকান্দার লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শামা ওবায়েদ পেয়েছেন ১৪৪০ ভোট। ওই কেন্দ্রে শাহ আকরাম আলী (রিকশা) পেয়েছেন ৩৭১ ভোট। অন্যদিকে সালথা উপজেলায় শাহ আকরাম আলীর নিজের কেন্দ্র বাহিরদিয়া মাদ্রাসায় পেয়েছেন ২৫০০ ভোট। সেখানে ধানের শীষ পেয়েছে মাত্র ২২৫টি ভোট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়