ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ দুপুর

তেঁতুলিয়ায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ

তেঁতুলিয়ায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ, ছবি: দৈনিক করতোয়া ।

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সকাল সাড়ে ৭ টায় উপজেলার ৩৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। শুরুর দিকে পুরুষ ভোটারদের উপস্থিতি বেশি ছিল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। আইন শৃঙ্খলাবাহিনীর টহল জোরদার থাকায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৯৩। এরমধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৬৭২ জন এবং নারী ভোটার ৫৪ হাজার ৭২১ জন। দুপুর ২ টার মধ্যে প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে। 

সাধারণ ভোটাররা জানান গত ১৫ বছর ভোট দিতে পারিনি। এবার  শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারছি কারো কোন হুমকী ধামকি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, ভোট দিতে পারে খুব ভালো লাগছে। 

আরও পড়ুন

পঞ্চগড়-১ আসনে বিএনপি’র  মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে ভোট প্রদান করে অন্যান্য কেন্দ্র পরিদর্শন করেন। উপজেলার ৮ নং ভোট কেন্দ্রে খয়খাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করে বলেন জেলায় শান্তিপূর্ন পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’