ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ দুপুর

ভোট দিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী চমক

ভোট দিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী চমক, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: দেশজুড়ে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাধারণ মানুষের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন শোবিজ জগতের তারকারাও। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।ভোট দেওয়া শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজের এক পোস্টের চমক তার ভালো লাগার কথা জানান।

এই অভিনেত্রী লেখেন, ‘ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোটকেন্দ্রে সবাই পরিবার-পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে। Happy voting Bangladesh।’

আরও পড়ুন

উল্লেখ্য, আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তারকাদের আনাগোনা লক্ষ করা গেছে। এর আগে সকালে জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলাও তার ভোট প্রদানের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। উৎসবমুখর পরিবেশে ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর, ২০ লাখ টাকার ক্ষতি

৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান-ভারত

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষা করতে পেরেছি : গোলরক্ষক মাহিন