ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৫ সকাল

নাটোরে যুবদল নেতাকে  কুপিয়ে জখমের অভিযোগ  জামায়াত কর্মীর বিরুদ্ধে

নাটোরে যুবদল নেতাকে  কুপিয়ে জখমের অভিযোগ  জামায়াত কর্মীর বিরুদ্ধে, ছবি: দৈনিক করতোয়া ।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের এক কর্মীর বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার কালাকান্দর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মিজানুর রহমান (৩৫) খুবজীপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও কালাকান্দর গ্রামের ইউসুফ আলীর ছেলে। অভিযুক্ত জামায়াতকর্মী একই এলাকার মোঃ রেজাউল করিমের ছেলে শাহরিয়ার হোসেন। 

আহত যুবদল নেতা মিজানুর বলেন, রাতে বাড়ি ফেরার পথে কালাকান্দর এলাকায় পৌঁছালে অভিযুক্ত জামায়াত কর্মী শাহরিয়ার ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তিনি রক্তাক্ত হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শাহরিয়ার পূর্বে আওয়ামী লীগ করলেও এখন জামায়াতের কর্মী হয়ে কাজ করছে। তবে অভিযোগ অস্বীকার করে নাটোর-৪ আসনের জামায়াতের প্রার্থী মো. আব্দুল হাকিম বলেন, শাহরিয়ার কবির নামে কালাকান্দর এলাকায় তার কোন কর্মী নেই। জামায়াতকে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. শফিকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’