ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৪ বিকাল

হবিগঞ্জে ধানের শীষ ও দাঁড়িপাল্লার চার সমর্থকের কারাদণ্ড

ছবি: সংগৃহীত, হবিগঞ্জে ধানের শীষ ও দাঁড়িপাল্লার চার সমর্থকের কারাদণ্ড

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীর ব্যানার টানানোর অপরাধে চারজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ব্যানার টানানোর সময় সেনাবাহিনী তাদের আটক করে। পরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট চারজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করার আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- লেঞ্জাপাড়ার মরম আলীর ছেলে আলী আকবর শিপন (৪৫), কুটিরগাঁও গ্রামের এখলাছ মিয়ার ছেলে সাজন মিয়া (২৫), একই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে রায়হান মিয়া (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের আব্দুল কুদ্দুছের ছেলে কাউছার আহমেদ (২৬)।

আরও পড়ুন

উপজেলা প্রশাসনের সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই চারজন ভোট কেন্দ্রের সামনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের ব্যানার টানাচ্ছিলেন। হাতেনাতে আটক হওয়ার পর সংশ্লিষ্ট আইনের অনুযায়ী জেল ও জরিমানা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’