ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ রাত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূকে মারধরের ঘটনায় গর্ভপাতের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূকে মারধরের ঘটনায় গর্ভপাতের অভিযোগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক অন্ত:সত্ত্বা গৃহবধূকে মারধরের ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন ওই গৃহবধূ। ভুক্তভোগী মোছা. নূপুর খাতুন (২৭) উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ছয়ঘড়িয়া গ্রামের নুরুজ্জামানের মেয়ে।

অভিযুক্তরা হলেন- উপজেলার শিবপুর ইউনিয়নের সোনাতলা শাখইল এলাকার বাসিন্দা গৃহবধূর স্বামী আবু সাঈদ মিস্টার (৩৮), ননদ সাহেরা বেগম (৪০), শ্বশুর মোস্তাফিজুর রহমান সাহেব মিয়া (৬২) এবং শাশুড়ি জাহানারা বেগম আলেমা (৫৭)।

এজাহার সূত্রে জানা গেছে, গৃহবধূ নূপুর খাতুন ২০২৫ সালের ৬ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার পর তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গত মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়ির লোকজন আপোষ-মীমাংসার কথা বলে তাকে স্বামীর বাড়িতে ডেকে নেয়। পরে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মামলাটি তুলে নিতে তাকে চাপ দিলে তিনি মামলা তুলে নিতে সময় চাইলে মারধরের শিকার হন।

আরও পড়ুন

এতে তিনি গুরুতর আহত হন এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করা হলে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে তার গর্ভের ছয় মাসের কন্যাসন্তান মৃত অবস্থায় গর্ভপাত হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা, আটক ৩

আইরিশদের গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

টাকাসহ আটক জামায়াত নেতাকে পরিবারের কাছে হস্তান্তর

লাইলাতুল গুজব চলছে : জামায়াত আমির

৫০ লাখ টাকাসহ আটক পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা