ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০৩ বিকাল

বগুড়ায় রাতে ভোটকেন্দ্র থেকে আটক ২

বগুড়ায় রাতে ভোটকেন্দ্র থেকে আটক ২

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের ফুলবাড়িতে একদল বহিরাগত ভান্ডারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে। তবে স্থানীয় লোকজন ও আইন শৃংখলা বাহিনীর তৎপরতার মুখে তারা পালিয়ে যায়। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত পোনে ১০ টার দিকে ৮-১০ বহিরাগত যুবক ওই স্কুল কেন্দ্র দখলের জন্য ভিতরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু এ সময় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

আরও পড়ুন

বগুড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: তৌহিদুল ইসলাম বিটু জানান, ওই বহিরাগতরা ওই কেন্দ্র দখলের চেষ্টা করলে স্থানীয় জনতা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তাদের পিছু ধাওয়া করলে তারা পালিয়ে যায়। সাবেক কাউন্সিলর বিটু আরও জানান, এ সময় সেখান থেকে ২ জনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’