ভিডিও মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৮ রাত

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার সমস্যাই ভোটের চ্যালেঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার সমস্যাই ভোটের চ্যালেঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চরাঞ্চলে ভোট প্রচারণা ও ভোট গ্রহণ দুটোই চ্যালেঞ্জিং। যোগাযোগ ব্যবস্থার সমস্যাই এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নকে চরাঞ্চলের ইউনিয়ন বলা হয়। এসব এলাকায় জেলার প্রায় সাড়ে ১৪ লাখ ভোটারের মধ্যে  প্রায় ৩ লাখ ভোটার রয়েছেন।

এর মধ্যে সদরে ৮টি ও শিবগঞ্জে ৫টি ইউনিয়ন রয়েছে। এগুলো হলো- সদরের নারায়ণপুর, সুন্দরপুর, চরবাগডাঙ্গা, শাজাহানপুর, ইসলামপুর, দেবীনগর, চর আলাতুলী ও চর অনুপনগর। শিবগঞ্জে চরাঞ্চলের ইউনিয়নগুলো হলো- পাঁকা ঘোড়াপাখিয়া, দূর্লভপুর, মনাকষা ও উজিরপুর। এই ইউনিয়নগুলো প্রধানত পদ্মা ও মহানন্দা নদীর অববাহিকায় অবস্থিত।

জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল বলেন, যোগাযোগ ব্যবস্থাই চরে ভোটের প্রধান সমস্যা। আইনশৃঙ্খলা নিয়ে সমস্যা তেমন নেই। চাঁপাইনবাবগঞ্জের সদরে পদ্মার মাঝে ১১টি ও শিবগঞ্জে ৫টি সহ ১৬টি কেন্দ্র রয়েছে যা সম্পূর্ণ নৌ যাতায়াতের ওপর নির্ভরশীল। সেজন্য প্রস্তুত রাখা হয়েছে নৌকা। এসব অঞ্চলে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ নির্বাচনে সহায়তা করবে।

আরও পড়ুন

শিবগঞ্জে পদ্মার ওপারে সীমান্তবর্তী ৫টি চর কেন্দ্রে নিরাপত্তার প্রধান দায়িত্ব পালন করবে বিজিবি। এসব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম আজ বুধবার সবার আগে পাঠানো হবে। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, চরের ১৪টি কেন্দ্র ঝূঁকিপূর্ণ। পর্যাপ্ত নিরাপত্তা আয়োজন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার সমস্যাই ভোটের চ্যালেঞ্জ

এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

কাজী ফার্মসের ৬ শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

বগুড়ার আদমদীঘিতে জালিয়াতির মাধ্যমে জমির হোল্ডিং সংশোধন করতে গিয়ে তিনজন গ্রেফতার

আইন শৃঙ্খলা রক্ষায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের প্রস্তুতি

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর, টানা ৩দিন বন্ধ থাকছে