ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৩১ দুপুর

পঞ্চগড়ে ২৮৭টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে ৩৭৩১ জন আনসার ও ভিডিপি সদস্য

পঞ্চগড়ে ২৮৭টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে ৩৭৩১ জন আনসার ও ভিডিপি সদস্য

পঞ্চগড় প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি সংসদীয় আসনের ২৮৭টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে ৩ হাজার ৭৩১ জন আনসার ও ভিডিপি সদস্য। প্রতি কেন্দ্রে দায়িত্ব পালন করবে ১৩জন। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ১৬০টি কেন্দ্রে ৩ জন ও সাধারণ কেন্দ্রে ২জন করে অস্ত্রধারী সদস্য থাকবেন।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো: রকিব উদ্দিন।

আরও পড়ুন

এ সময় ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক এস এম রায়হান হেলালসহ পঞ্চগড় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাবেশে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’