ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৫ দুপুর

নির্বাচনে সহিংসতা রোধে জয়পুরহাটে র‌্যাবের টহল জোরদার

নির্বাচনে সহিংসতা রোধে জয়পুরহাটে র‌্যাবের টহল জোরদার

জয়পুরহাট প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে সহিংসতা রোধে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট র‌্যাব অফিস থেকে র‌্যাবের একটি টিম প্রধান সড়ক দিয়ে পাচুর মোড় হয়ে আরবি সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান নেয়। সেখানে প্রধান সড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কট কমান্ডার লেফটেন্যান্ট আল-মুমেন জানান, জনগণ যেন সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদভাবে তাদের নিজেদের ভোট নিজেদের প্রার্থীকে দিতে পারে সেজন্যই আমাদের এত প্রচেষ্টা। বাংলাদেশ র‌্যাবের সাথে ইতোমধ্যে গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার-ভিডিপি তাদের কার্যক্রম আরও সক্রিয় করেছে।

আরও পড়ুন

সেই লক্ষ্যে আমরাও আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি যেন সার্বিক নির্বাচনটা আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে এবং সফলতার সাথে পরিচালনা করতে পারি। জনগণের যাতে কোন ধরণের দুর্ভোগ সৃষ্টি না হয়, কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা যেন না ঘটে, সে প্রেক্ষাপটেই আমাদের এত প্রচেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’