ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩০ বিকাল

বগুড়া শহরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের মিছিল ও সমাবেশ

বগুড়া শহরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের মিছিল ও সমাবেশ। ছবি : দৈনিক করতোয়া

নির্বাচনি প্রচারণার শেষ দিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) বগুড়া শহরে  দাঁড়িপাল্লার পক্ষে বিশাল গণমিছিল করেছে জামায়াত। বিকেলে পৌর পার্ক থেকে শুরু হওয়া এই মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। গণমিছিল শুরুর পূর্বে পৌরপার্কে সমাবেশ করে জামায়াত।

বগুড়া-৬ সদর আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, বগুড়া-৬ সদর আসনের পরিচালক ও শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, এড.আল আমিন, আব্দুস ছালাম তুহিন, আব্দুল হামিদ বেগ, হেদাইতুল ইসলাম, ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার প্রমুখ।

সমাবেশে বক্তব্যে আবিদুর রহমান সোহেল ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট এবং দাঁড়িপাল্লায় ভোট দানের জন্য বগুড়াবাসীকে আহ্বান জানান।

আরও পড়ুন

সমাবেশ শেষে পৌর পার্ক হতে গণমিছিল শুরু হয়ে সাতমাথার ওপর দিয়ে বড়গোলা ঘুরে কাঁঠালতলা-নবাববাড়ী সড়ক দিয়ে জলেশ্বরীতলা অতিক্রম করে আবারও পৌর পার্কে গিয়ে শেষ হয়। পুরো মিছিল শেষ হতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’