ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৬ বিকাল

ভারতের বিপক্ষে পাকিস্তানকে খেলতে বিসিবি সভাপতির অনুরোধ

ছবি: সংগৃহীত, ভারতের বিপক্ষে পাকিস্তানকে খেলতে বিসিবি সভাপতির অনুরোধ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি এসময় পাকিস্তানের সঙ্গে ভাতৃত্ব আরও জোরদার করার কথাও জানিয়েছেন।

লাহোরে অনুষ্ঠিত আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সভায় অংশগ্রহণ শেষে দেশে ফেরার পর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে এবার সেই ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছে বিসিবি।

বিশ্বকাপ সংক্রান্ত ইস্যুতে পিসিবি এবং আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন বিসিবি সভাপতি। সেই সফর শেষে আজ দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই পিসিবি ও আইসিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন

বিসিবি প্রকাশিত এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক প্রতিকূলতা মোকাবেলায় পিসিবি এবং আইসিসির ইতিবাচক ভূমিকার প্রশংসা জানিয়েছে বোর্ড। বিশেষভাবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী এবং পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রতি বিসিবি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই সময়টাতে পিসিবি অনুকরণীয় ক্রীড়া মানসিকতা এবং সংহতি প্রদর্শন করেছে।

পাকিস্তানের এই ভ্রাতৃত্ববোধের প্রশংসা করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, 'বাংলাদেশকে সমর্থনের জন্য পাকিস্তানের এই সর্বোচ্চ প্রয়াসে আমরা গভীরভাবে আপ্লুত। আমাদের ভ্রাতৃত্ববোধ দীর্ঘজীবী হোক।'

তিনি আরও বলেন, 'গতকাল পাকিস্তানে আমার স্বল্পমেয়াদি ভ্রমণ এবং আলোচনার ফলাফল অনুযায়ী, সমগ্র ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থ বিবেচনা করে আমি পাকিস্তানকে অনুরোধ করছি ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপরীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে অংশ নিতে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের