ভিডিও মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৬ রাত

নওগাঁ-৬ আসনে বিএনপি ও জামায়াতের গণমিছিল

নওগাঁ-৬ আসনে বিএনপি ও জামায়াতের গণমিছিল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ সময়ে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলাম রাণীনগর উপজেলা শাখার উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী খবিরুল ইসলামের নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টায় রাণীনগর রেলগেট থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে রেলওয়ে স্টেশন চৌরাস্তা মোড়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. আনজির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য খবিরুল ইসলাম।  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাছ, সেক্রেটারী শামিনুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন ফকির প্রমুখ।

এদিকে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাণীনগর উপজেলা শাখার উদ্যোগে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর নের্তৃত্বে¡ নির্বাচনি শো-ডাউন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় রাণীনগর বিএনপির মোড় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে পুনরায় বিএনপি মোড়ে এসে উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাস রেজু।

আরও পড়ুন

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাইল হক লিটন, সাবেক সভাপতি আল-ফারুক জেমস্ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ-৬ আসনে বিএনপি ও জামায়াতের গণমিছিল

দিনাজপুরের বিরামপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই মামলায় গ্রেফতার ২

নীলফামারী- ৪ আসনে লড়াই হবে ত্রিমুখী

বগুড়ায় তারেক রহমানকে নির্বাচিত করতে মহিলা দলের বিশাল মিছিল

নওগাঁর ৭৮২টি কেন্দ্রের মধ্যে ৩৬৪টি ঝুঁকিপূর্ণ

এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখার ঘোষণা এনসিপি প্রার্থীর