ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২০ রাত

বগুড়ার দৃশ্যমান উন্নয়ন দেখতে ধানের শীষে ভোট দিন : কাজী রফিকুল ইসলাম

বগুড়ার দৃশ্যমান উন্নয়ন দেখতে ধানের শীষে ভোট দিন : কাজী রফিকুল ইসলাম

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) নির্বাচনি এলাকার বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, বগুড়ার দৃশ্যমান উন্নয়ন দেখতে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।

তিনি আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সোনাতলা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে স্থানীয় স্টেডিয়াম মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি তার বক্তব্যে আরও বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের একজন নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এছাড়াও কৃষক কার্ড, মহিলাদের গর্ভবতী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি করা হবে।

এছাড়াও বেকার সমস্যা দুরীকরণ, শিল্প কল-কারখানা স্থাপন, চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বগুড়ার দৃশ্যমান উন্নয়ন হবে।

আরও পড়ুন

পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি এড. নুরে আজম বাবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. কে এম হুমায়ন কবীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, মাসুদুর রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকী লিটন, বগুড়া জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শায়লা ইসলাম মুক্তা, কেন্দ্রীয় কৃষকদল নেতা এড. রবিউল ইসলাম রবি, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, যুবদল নেতা জরিফুল ইসলাম, পাভেল আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ প্রমুখ। এরপর স্টেডিয়াম মাঠ একটি মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুবনা চরিত্রে ‘পরম্পরা’য় মুগ্ধতা ছড়াচ্ছেন শানু

বগুড়ার সোনাতলায় ডাব প্রতীকে ভোট চেয়ে আশাদুল হকের গণসংযোগ

দুয়েকজন ছাড়া সব উপদেষ্টারা জমা দিয়েছেন সম্পদের হিসাব

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

গোপন কক্ষের ছবি তোলা নিষিদ্ধ : ইসি সচিব